Friday, June 26, 2026

এনসিপির পোস্টার থেকে সরলো ভাইপো অজিত পাওয়ারের নাম!

Date:

Share post:

টালমাটাল অবস্থা চলছিলই। দলে পদ না পেয়ে ক্ষোভের কথা আগেই জানিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার(Ajit Pawar)। এবার এনসিপির(NCP) পোস্টার থেকেও বাদ পড়ল অজিতের নাম। সম্প্রতি দিল্লিতে এনসিপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পোস্টারে শরদ পওয়ার, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেলের ছবি থাকলেও বাদ গেলেন অজিত। এই ঘটনায় জল্পনা শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে, এনসিপির একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছেন তিনি। এই জল্পনার সঙ্গে সঙ্গেই অজিতের ডানা ছাঁটার প্রক্রিয়াটাও নজরে আসছিল একটু একটু করে। গত এপ্রিলে কর্নাটকের বিধানসভা ভোটে এনসিপির ১৫ জনের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়েছিলেন অজিত। সে সময়ই শরদ-কন্যা সুপ্রিয়ার সঙ্গে তাঁর মতপার্থক্য রয়েছে বলে দলের একটি সূত্রে খবর মিলেছিল। ঠিক এক বছর আগে, ২০২২-এর জুন মাসে একনাথ শিন্ডের বিদ্রোহের জেরে শিবসেনায় ভাঙন এবং উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরে মহারাষ্ট্রে বিরোধী জোট ‘মহাবিকাশ আঘাডী’র বৃহত্তম দল হয়েছে এনসিপি। দলের পরিষদীয় নেতা হিসেবে গত জুলাই মাসে বিরোধী দলনেতা হয়েছেন অজিত। তার আগে ছিলেন তিনি উদ্ধব সরকারের উপমুখ্যমন্ত্রী। তবে বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়িয়ে এনসিপির সাংগঠনিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন শরদের ভাইপো। অজিতের ‘ইচ্ছা’ প্রসঙ্গে শরদ বলেন, “এ বিষয়ে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। দলের নির্দিষ্ট কমিটিতে এ নিয়ে আলোচনা হবে।”

অন্যদিকে দলের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব কন্যা সুপ্রিয়া সুলে ও প্রফুল্ল প্যাটেলকে দিলেও অজিতের জন্য রাখা হয়নি দলের কোনও পদ। এহেন পরিস্থিতিতে রাজনৈতিক মহলের অনুমান ধীরে ধীরে ডানা ছাঁটা হচ্ছে অজিতের। সেই পথেই এবার দলের পোস্টার থেকে বাদ দেওয়া হল অজিত পাওয়ারকে।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...