Wednesday, June 24, 2026

মার্কিন ড্রোন চুক্তি মোদি সরকারের, রাফাল ধাঁচেই প্রশ্ন তুলল কংগ্রেস

Date:

Share post:

ফ্রান্সের যুদ্ধ বিমান রাফাল(Rafale) নিয়ে প্রশ্ন তুলে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল কংগ্রেস(Congress)। এবার সেই একই ধাঁচে ভারত ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া ড্রোন(Drone) চুক্তি নিয়ে প্রশ্ন তুলল শতাব্দী প্রাচীন দল কংগ্রেস। কয়েকশো কোটি টাকার এই চুক্তির আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি তোলা হয়েছে হাত শিবিরের তরফে।

বুধবার দিল্লিতে কংগ্রেস (Congress) মুখপাত্র পবন খেরা বলেন, “সবাই জানে, দেশের স্বার্থের সঙ্গে আপোস করেছে মোদি সরকার। ভারতের জনগণ দেখেছে কীভাবে ১২৬টি যুদ্ধবিমানের বদলে মাত্র ৩৬টি রাফালে জেট কেনা হয়েছে। হ্যালকে প্রযুক্তি হস্তান্তর করা হয়নি। ফ্রান্সে রাফালে দুর্নীতি নিয়ে তদন্ত চলছে। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ও ফৌজের আপত্তি সত্ত্বেও বহু সিদ্দান্ত নেওয়া হয়েছে। তাই এই চুক্তিতে আর্থিক লেনদেনে সম্পূর্ণ স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।”

উল্লেখ্য, চিন-পাকিস্তান সীমান্তের অশান্ত পরিস্থিতিতে সর্বক্ষণের নজরদারির জন্য অত্যাধুনিক মার্কিন ‘প্রিডেটর’ ড্রোন কিনতে চলেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্যসমাপ্ত আমেরিকরা সফরে ভারত ও আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রায় ৩০০ কোটি ডলার মূল্যের এই চুক্তি মোতাবেক ভারতীয় নৌসেনার হাতে আসবে ১৫টি এমকিউ৯- সি গার্ডিয়ান ড্রোন। আটটি করে এই ঘাতক হাতিয়ার পাবে সেনাবাহিনী ও বায়ুসেনা। এর ফলে একদিকে ভারত ও আমেরিকা, দুই দেশের প্রতিরক্ষা-সম্পর্ক যেমন আরও মজবুত হয়েছে, পাশাপাশি আত্মনির্ভরতার নয়া ধাপে পৌঁছবে ভারত। তবে এই চুক্তি নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, বাজারদরের চাইতে বেশি দামে কেনা হচ্ছে মার্কিন ড্রোনগুলি।

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...