Sunday, June 21, 2026

অপারেশন থিয়েটারেও হি.জাবের মতো পোশাক চাই! কেরালায় দাবি ৭ মেডিক্যাল ছাত্রীর

Date:

Share post:

হিজাব নিয়ে টানাপোড়েন। তারপরেই বিধানসভা নির্বাচনে কর্নাটকে (Karnatak) ধরাশায়ী হয় বিজেপি (BJP)। সেই উদাহরণ দেখে সতর্ক কেরালা (Kerala)। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকারের দাবিতে উত্তাল হয়েছিল সেই রাজ্যেও। এবার অপারেশন থিয়েটারেও হিজাবের মতো পোশাক পরার দাবি জানিয়েছেন একদল মুসলিম পড়ুয়া। এই পরিস্থিতিতে সতর্কভাবে এগোচ্ছে কেরালা সরকার।

অপারেশন থিয়েটারে হিজাব পরা অসম্ভব। কিন্তু সবসময় যেন তাঁরা যাতে মাথা ঢেকে রাখতে পারেন, এমন কোনও বিকল্প পোশাকের দাবিতে তিরুঅনন্তপুরমের সরকারি মেডিক্যাল কলেজের (Medical College) কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ৭ ছাত্রী। হিজাবের বিকল্পই শুধু নয়, বিশেষ ফুলহাতা জ্যাকেট ও সার্জিক্যাল হুড পরার অনুমতি চেয়েছেন তাঁরা। নিজেদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখে হাসপাতালের নিয়ম মাফিক পোশাক পরতে অসুবিধা হয় তাঁদের। সেই জন্যই পোশাকবিধির পরিবর্তন চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ওই ৭ ছাত্রী।

তবে, এই বিষয় নিয়ে সতর্ক মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিয়ম কানুন মেনেই কলেজের অপারেশন থিয়েটারের পোশাকবিধি হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ লিনেট জে মরিস। এখন তা বদল করতে গেলে সকলের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিতে হবে।

আরও পড়ুন- জন্মদিনে কোহলিদের সঙ্গে মহারণে নামবেন পাক অধিনায়ক বাবর !

 

 

Related articles

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...