Thursday, June 25, 2026

“স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেব”, ছোটবেলার ইচ্ছা শোনালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে কপ্টারে কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেনাবাহিনীর শালুগাড়া হেলিপ্যাডে নামতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। একটি ভিডিও বার্তায় সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (CM)। সেনা আধিকারিকদের সঙ্গে দাঁড়ানো মুখ্যমন্ত্রীর সেই ভিডিওটি প্রকাশ করেছে সেনাবাহিনীও।

ভিডিওতে মুখ্যমন্ত্রী বলেছেন, “ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেব। শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে আজ সেই সুযোগ হল। অন্তত আমি তো আমাদের সেনাদের সঙ্গে দেখা করতে পারলাম।

গতকাল, মঙ্গলবার হেলিকপ্টারে ওড়ার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন মুখ্যমন্ত্রী। কপ্টার শালুগাড়ায় জরুরি অবতরণ করে। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর পর থেকেই তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনীর আধিকারিকেরা। তাঁরাই কপ্টার থেকে তাঁকে নামতে সাহায্য করেন। সিঁড়ি ঠিক মতো না মেলায় মুখ্যমন্ত্রীর পায়ে কোমরে চোট লাগে। সেনার চিকিৎসকেরাই তাঁকে প্রাথমিক ভাবে দেখেনও।

কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “হেলিকপ্টার জরুরি অবতরণ করার পর যে তৎপরতার সঙ্গে কাজ করেছেন ওঁরা, যে ভাবে আমাদের যত্ন করেছেন, কোনও দিন ভুলব না।সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য আত্মবিসর্জন দিতে পিছ-পা হন না কেউ। দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা ওঁদের সম্মান করি।” মুখ্যমন্ত্রী আরও সংযোজন, “ওঁরা গোটা বছর পরিবারকে পাশে পান না। মাতৃভূমিই এঁদের পরিবার হয়ে উঠেছে। আপনাদের সেলাম, মাতৃভূমিকে সেলাম।”

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...