Thursday, June 25, 2026

রাজ্যের ১১ বিশ্ববিবিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ’: হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যের ১১ বিশ্ববিবিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল বিরোধ চরমে ওঠে। জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ।

আরও পড়ুনঃ উদ্বোধনের দিনই বিপত্তি!বন্দে ভারতের ধাক্কায় মৃ*ত্যু যুবকের

‘রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই নিয়োগ’, অভিযোগ তুলে মামলা দায়ের করেছিল রাজ্য। ১০ উপাচার্যের বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেয় রাজ্য। অবিলম্বে ১০ উপাচার্যের বেতন চালুর নির্দেশ ডিভিশন বেঞ্চের।

এদিন আদালত নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ। তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, রাজ্যকে তাঁদের বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে।

উল্লেখ্য, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব অম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...