Friday, June 26, 2026

বৈঠকের আগেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বি.ক্ষোভের মুখে রাজ্যপাল, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। এর আগে গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন উত্তরবঙ্গ সফরে আসা রাজ্যপাল।

আরও পড়ুন:উদ্বোধনের দিনই বিপত্তি!বন্দে ভারতের ধাক্কায় মৃ*ত্যু যুবকের

একক সিদ্ধান্তে রাজ্যপাল ১৩টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন, তা নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত তীব্রমাত্রা নিয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অস্থায়ী উপাচার্যদের নিয়োগ প্রত্যাখ্যান করার অনুরোধও জানিয়েছিলেন। এমনকি সাফ জানিয়েছিলেন, আচার্যের নিয়োগ করা উপাচার্যদের মানছে না উচ্চশিক্ষা দফতর।পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় কিছুদিন পরেই।

রাজ্যপাল দ্বারা নিযুক্ত উপাচার্যদের ওই পদের বেতন ও ভাতা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয় উচ্চশিক্ষা দফতরের তরফে।এই বিতর্কের মাঝেই অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠকে বসলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, ক্যাম্পাস কিভাবে পরিচালনা হচ্ছে তা খতিয়ে দেখতে চান আচার্য। এদিকে বৈঠক শুরু হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...