Friday, June 26, 2026

উদ্বোধনের দিনই বিপত্তি!বন্দে ভারতের ধাক্কায় মৃ*ত্যু যুবকের

Date:

Share post:

মোদির হাত ধরে মঙ্গলবার একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পরই বিপত্তি। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু। বারাণসী থেকে দিল্লির দিকে যাওয়ার পথে লাইনের উপর যুবককে ধাক্কা মারে ট্রেনটি। রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন যুবক।যদিও এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার বন্দে ভারতের ধাক্কায় নিহত হওয়ার ঘটেছে।

আরও পড়ুন:মোদির স্বপ্নের বন্দে ভারত এক্সপ্রেসে ফের হা.মলা! এবার উত্তরপ্রদেশে

জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের টুণ্ডলা জেলার জলেসর এবং পোরা গ্রামের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের রিপোর্টে, যুবকের লাইন পার হওয়ার কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে রেলপুলিশ।এর আগেও এহেন দুর্ঘটনা ঘটে কেরলের কোঝিকোড়ে। কাসেরগড় থেকে তিরুঅনন্তপুরম যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেস এক যুবককে ধাক্কা মেরেছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
২০১৯ সালে ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়। উদ্বোধনের এক দিন পরেই বারাণসী থেকে ফেরার পথে একটি গরুকে ধাক্কা মারে এই ট্রেন। তার পর থেকে বন্দে ভারতকে ঘিরে একাধিক ছোটখাটো ঘটনা লেগেই ছিল। মঙ্গলবার দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হল এই ট্রেনের ধাক্কায়।

ঘটনাচক্রে মঙ্গলবারই পাঁচটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিল তাঁর উদ্বোধন কর্মসূচি। রানি কমলপতি স্টেশনে গিয়ে সামনে দাঁড়িয়ে থেকে দু’টি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...