Wednesday, June 24, 2026

কেমন আছেন মুখ্যমন্ত্রী? স্বা.স্থ্য বুলেটিন প্রকাশ করে জানাল নবান্ন

Date:

Share post:

আগের থেকে একটু ভালো আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর বাঁ হাঁটু এবং বাঁদিকে কোমরের লিগামেন্টে চোট লেগেছে। বুধবার সন্ধেয় স্বাস্থ্য বুলেটিন (Helth Bulletin) প্রকাশ করে জানাল নবান্ন (Nabanna)।

বুলেটিনে জানানো হয়েছে, এখনও যন্ত্রণা রয়েছে মুখ্যমন্ত্রীর। চলাফেরা করতে গেলে তা বাড়ছে। বুধবার সন্ধেয় একজন ফিজিওথেরাপিস্টকে সঙ্গে নিয়ে চিকিৎসক দল মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করে। দু’ঘণ্টা তাঁর ফিজিওথেরাপিও করা হয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে যে ওষুধ দেওয়া হয়েছিল, সেগুলিই চলবে। একইসঙ্গে তাঁর চলাফেরার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফিজিওথেরাপি চলবে।

মঙ্গলবার, জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা ফেরার পথে মাঝ আকাশে প্রবল দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। পাইলটের তৎপরতায় কপ্টারের অভিমুখ ঘুরিয়ে সেবকের সেনার ছাউনিতে জরুরি অবতরণ করানো হয়। তখনই নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। পরে সড়কপথে বাগডোগরা এসে সেখান থেকে বিমানে কলকাতা ফেরেন। বিমানবন্দর থেকেই তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। সেখানে চিকিৎসক দল তাঁকে পরীক্ষা করে কিছু টেস্ট করানো হয়। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলেও বাড়ি থেকেই চিকিৎসা করাতে চান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধেয় বাড়ি ফিরে যান। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

আরও পড়ুন- উল্টোরথে ম.র্মান্তিক দু.র্ঘটনা! বিদ্যুতের তারের সংস্পর্শে রথে আ.গুন, মৃ.ত ৬

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...