Saturday, March 28, 2026

বিয়েরবাড়ি যাওয়ার পথে নদীতে পড়ল ট্রাক! ৩ শিশু সহ মৃ*ত ৫, নিখোঁজ বহু

Date:

Share post:

হৈ হৈ করে বিয়েরবাড়ি যাচ্ছিল যাত্রীবোঝাই ট্রাক।কিন্তু আনন্দ বদলে গেল বিষাদে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় তিন শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দতিয়া জেলায়।

আরও পড়ুন:রাজ্যের ১১ বিশ্ববিবিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ’: হাইকোর্ট

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মঙ্গল এবং বুধবারের মধ্যবর্তী রাতে একটি ট্রাক বোঝাই করে বিয়েবাড়ি যাচ্ছিলেন অন্তত ২৪ জন। বুহারা গ্রামের কাছে আচমকাই স্টিয়ারিং হুইলের উপর থেকে নিয়ন্ত্রণ হারান চালক। ট্রাক গিয়ে পড়ে পাশের নদীতে। বর্ষায় এমনিতেই নদী ফুলেফেঁপে উঠেছে। ফলে উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়ছে।

ইতিমধ্যেই তিনটি শিশুর দেহ উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে ৬৫ বছরের এক প্রৌঢ়া এবং ১৮ বছরের এক কিশোরের দেহ। মৃত শিশুগুলির বয়স দুই থেকে তিনের মধ্যে বলে জানা গিয়েছে। আরও কয়েকটি শিশুর কোনও খোঁজ মিলছে না।মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...