Tuesday, June 23, 2026

ভারতীয় সেনায় ভোজপুরী তারকার মেয়ে! কী বলছেন রবি কিষাণ

Date:

Share post:

সন্তানের সাফল্যে সব বাবা-মায়েরা খুশি হন। সেখানে তারকা কিংবা সাধারণ মানুষের মধ্যে কোনও তফাৎ নেই। আর তাই দীর্ঘ প্রচেষ্টার পর মেয়ে যখন ভারতীয় সেনায় (Indian Army) সুযোগ পেলেন তখন গর্বে বুক ভরে গেল ভোজপুরী তারকা রবি কিষাণের (Ravi Kishan)। ভারতীয় সেনাদলে যোগদানের ছাড়পত্র পেলেন ঈশিতা শুক্লা (Ishita Shukla)। মাত্র একুশ বছর বয়সেই এনসিসি ক্যাডেট (NCC Cadet)হয়ে গেলেন ভোজপুরী তারকা রবি কিষাণের (Ravi Kishan)মেয়ে। বাবার মতো গ্ল্যামার জগতে কেরিয়ার না সাজিয়ে কেন এত রিস্কের জীবন বেছে নিলেন রবিকন্যা?

দেশকে ভালবেসে দেশের কাজ করতে চান তিনি। ঈশিতা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনিতে নাম নথিভুক্ত করেছিলেন। প্রকল্পের নিয়ম অনুসারে, ১৭ থেকে ২১ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। আইন অনুযায়ী প্রার্থীদের চার বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর ‘অগ্নিবীর’ হিসাবে তাঁরা ভারতীয় সেনাবাহিনিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছিলেন ঈশিতা। মেয়ে যে সেনাবাহিনিতে যোগ দিতে ইচ্ছুক, সে কথা গত বছরেই রবি টুইট করে জানিয়েছিলেন। মেয়ে যখন তাঁকে সেনাতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানান, তখন সম্মতি দেন তারকা বাবা। তিনি সমাজমাধ্যমে পোস্ট করে জানান, “ঈশিতা দিল্লির ৭ গার্লস ব্যাটেলিয়নের ক্যাডেট। প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডাতেও তাঁর প্রশিক্ষণ বন্ধ নেই। বাবা হিসাবে আমি গর্বিত।”

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...