Friday, April 3, 2026

চাল-ডালের আড়ালে কী উঁকি দিচ্ছে! তল্লাশিতে চক্ষুচড়কগাছ শুল্ক দফতরের

Date:

Share post:

ঘরের মধ্যে রয়েছে আপাত নিরীহ জিনিস- নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু-সহ অন্য়ান্য জিনিস। কিন্তু তার নীচেই লুকোনো তিন কোটি টাকার হেরোইন। বুধবার ভোর রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁয় শুল্ক দফতরের হাতে গ্রেফতার ঝুমকি পাণ্ডে বসু।

বনগাঁ-সহ সীমান্তবর্তী এলাকার কয়েকটি গ্রামে মাদক মজুত রয়েছে খবর পেয়ে মঙ্গলবার রাত থেকে বনগাঁর পূর্বপাড়ায় হানা দেন শুল্ক দফতরের গোয়েন্দারা। কাছে খবর ছিল, মাদক পাচার চক্র চালাচ্ছেন পাণ্ডে দম্পতি। সেই মতো শুল্ক দফতরের পি অ্যান্ড আই (সদর) বিভাগের পুলিশ সুপার (Police Super) সঞ্জয় কুমার, ইন্সপেক্টর দীপক কুমার ও এ আর রাওয়ের নেতৃত্বে একটি টিম বাড়িতে তল্লাশি করতে যান। তলে তল্লাশিতে প্রথমে বাড়ির ভিতর কোথাও কোনও মাদক পাওয়া যায়নি। এর পর ভাঁড়ারঘরে তল্লাশি চালানো হয়। চাল-ডাল-আলুর মধ্যে থাকা একটি ব্যাগ থেকে ৬১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার বাজার মূল্য কমপক্ষ তিন কোটি টাকা।

সূত্রের খবর, উত্তর ভারত ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে আফিম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড-সহ বেশ কিছু রাসায়নিক জোগাড় করে ঘরোয়া পদ্ধতিতেই হেরোইন তৈরি করা হয়। অনেক সময় বিদেশ থেকেও উত্তর-পূর্ব ভারতের সীমান্ত থেকে তা ঢোকে দক্ষিণবঙ্গে। পরে তা উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা হয়ে বাংলাদেশে পাচার হয়। জেরার মুখে অবশ্য উল্টো কথা বলছেন ঝুমকি। তাঁর দাবি, বাংলাদেশ থেকেই ঘুরপথে হেরোইন এসেছিল। এখন ওই মহিলাকে জেরা করে কোথায় এগুলি পাচারের ছক ছিল আর এর সঙ্গে কে কে জড়িত তা জানার চেষ্টা করছে শুল্ক দফতর।

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...