Saturday, February 21, 2026

মাঝরাতে মোদির বাসভবনে ম্যারাথন বৈঠক, বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখে মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বাড়িতে বসল বিজেপি(BJP) শীর্ষ নেতৃত্বের ম্যারাথন বৈঠক। বুধবার রাতে বৈঠকে ডাকা হয়, জেপি নাড্ডা, অমিত শাহ(Amit Shah), বিএল সন্তোষদের। দলীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ৫ ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, আসন্ন ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি লোকসভা নির্বাচন রণকৌশল নিয়ে আলোচনা হয় এদিন। পাশাপাশি সূত্রের খবর, দলের অন্দরে বড় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।

সম্প্রতি অভিন্ন দেওয়ানি বিধি দেশে লাগু করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে এটাই বিজেপির মাস্টারস্ট্রোক হিসেবে দেখছে রাজনৈতিক মহল। এরইমাঝে ৫ ঘন্টার এই ম্যারাথন বৈঠক নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ কিছুদিন আগেও মোদির সঙ্গে শাহ-নাড্ডারা (JP Nadda) বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ আলোচনা কার্যত বেনজির। সূত্রের খবর, চার রাজ্যের নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল হতে পারে। সেই রদবদল নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শাহ-নাড্ডারা। আবার আগামী চার রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়েও আলোচনা হয়েছে ওই বৈঠকে। আসলে কর্ণাটক নির্বাচনে ধাক্কার পর চার রাজ্যে ভাল ফল করা গেরুয়া শিবিরের জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছে। সেকারণেই রণকৌশলে বদল করা হচ্ছে বলে খবর।

আরেকটা সূত্র অবশ্য বলছে, বুধবারের বৈঠকের অন্যতম আলোচ্য ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। কীভাবে এক দেশ-এক আইন বলবত করা যায়, তাতে রাজনৈতিকভাবে বিজেপি কতটা ফায়দা পাবে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে বিজেপি নেতৃত্বে মুখ খুলছে না।

spot_img

Related articles

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...

বাংলার অস্মিতা রক্ষায় জোট বাঁধুন: ভাষা দিবসের মঞ্চ থেকে দুর্যোধন-দুঃশাসনকে বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার প্রতি অসম্মানের পথে হাঁটা দুর্যোধন-দুঃশাসনদের এবার ভাষা দিবসের মঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।...

তৃণমূলে প্রতীক উর: দলের আদর্শ তুলে ধরে বাম-বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

জল্পনার অবসান। শনিবাসরীয় বিকেলে তৃণমূলের (TMC) আমতলার কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের...