Saturday, April 4, 2026

না.বালিকা মেয়েকে বি.ক্রি, অ্যাডভান্স টাকাতেই বিয়ের পিঁড়িতে কিশোরী!

Date:

Share post:

জনজাতি পরিবারের ১২ বছর বয়সি মেয়েকে বিক্রির অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপাল (Bhopal) সংলগ্ন এলাকার ঘটনায় প্রশ্ন উঠছে আইন-শৃঙ্খলার দিকে। মাত্র ৪০ হাজার টাকায় কিশোরীকে বিক্রি করে বিয়ের আয়োজন করলেন মা-বাবা। ঘটনার কথা জানাজানি হতেই ওই কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি শিশু পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ২৭ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে ১২ বছরের মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যান মা-বাবা। শর্ত ছিল বিয়ে দিলে তবেই চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে। তাতেই রাজি হয়ে যান কিশোরীর পরিবার। অগ্রিম বাবদ কুড়ি হাজার টাকা নিয়ে বিয়ের তোড়জোড় শুরু করে দেন কিশোরীর মা-বাবা। সেই মতো সোমবার বিয়ের অনুষ্ঠান শুরু হলে সেখানে পৌঁছে যায় ভোপালের পুলিশ (Bhopal Police)।পাত্রীর বয়সের কথা জানতে পেরেই অনুষ্ঠান থামিয়ে দেওয়া হয়। কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁকে জোর করে বিয়ের আসনে বসানো হয়েছে। কিশোরীর মা-বাবার পাশাপাশি পাত্রকেও অ্যারেস্ট করেছে পুলিশ। বাল্যবিবাহ এবং নারী পাচারের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...