Monday, June 8, 2026

ওয়াগনার বিদ্রোহে উদ্বিগ্ন ভারত, ডোভালকে ফোন রুশ কর্তার

Date:

Share post:

রাশিয়ায় ওয়াগনার বিদ্রোহ উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির(New delhi)। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে রাশিয়ায়(Russia) ক্ষমতা বদলের আশঙ্কাও এড়াতে পারছে না বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে এবার ভারতের(India) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের(Ajit Doval) সঙ্গে ফোনে কথা বললেন রুশ নিরাপত্ত পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ডভালের সঙ্গে ফোনে কথা হয় রুশ আধিকারিক পাত্রুশেভের। এই ফোনালাপের পর রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দিল্লি ও মস্কোর মধ্যে নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতেই এই ফোনালাপ। দ্বীপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার উপরও জোর দেওয়া হয়েছে। সুত্র মারফৎ জানা গিয়েছে, ওয়াগনর বিদ্রোহ ভারতের জন্য উদ্বেগ বাড়িয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে দিল্লি। জানা গিয়েছে মস্কোর বর্তমান পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে ডোভাল ও পাত্রুশেভের

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওয়াগনার বাহিনী যে এইভাবে ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহ করে মস্কোর দিকে অগ্রসর হবে, সেই গোয়েন্দা তথ‌্য নাকি হোয়াইট হাউস এবং পেন্টাগনে কয়েক দিন আগে পৌঁছেছিল। মার্কিন প্রশাসন ওই তথ‌্য পেয়েও চুপ করে ছিল। মার্কিন প্রশাসন নাকি চাইছিল, রাশিয়ায় যা ঘটে ঘটুক। শেষ মুহূর্তে পুতিন পরিস্থিতি কিছুটা সামলে নেওয়ায় হতাশ আমেরিকা ও ইউরোপের কূটনৈতিক মহল। হতাশা গ্রাস করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনীয় সেনাকেও। কিন্তু ভারত এতে খুশি। কারণ বন্ধু পুতিন ক্ষমতায় থাকুন এটাই চাইছে নয়াদিল্লি। তাঁর জায়গায় ওয়াগনার প্রধান প্রিগোজিনের মতো কেউ মসনদে বসলে নয়াদিল্লি-মস্কো সম্পর্ক কোন খাতে বইবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...