Saturday, February 21, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে পুজারার না থাকা নিয়ে মুখ খুললেন সৌরভ

Date:

Share post:

সদ‍্য ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের বিরুদ্ধে একদিন এবং টেস্ট দলের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলের সহ-অধিনায়ক হয়েছেন অজিঙ্কে রাহানে। দল থেকে বাদ গিয়েছেন চেতেশ্বর পুজারা। আর এতেই অবাক ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, পুজারাকে নির্বাচকেরা এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করছে? নাকি তরুণ প্রজন্মের উপর ভরসা করছে? সেই বিষয় পরিষ্কার ভাবে পুজারাকে জানিয়ে দেওয়া উচিত।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,” নির্বাচকদের পুজারার বিষয় সঠিক ধারণা থাকা উচিত। তাঁদের কি আর টেস্ট ক্রিকেটে পুজারার প্রয়োজন আছে নাকি তাঁরা তরুণ খেলোয়াড়দের সঙ্গে এগিয়ে যেতে চান। পুজারার মতো খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়ে আবার দলে নিয়ে আবার বাদ দিয়ে আবার নেওয়া সম্ভব নয়।”

শুধু পুজারা নন, ভারতীয় দলে সরফারাজ খান, অভিমন‍্যু ঈশ্বরণ সুযোগ না পাওয়া অবাক হন সৌরভ। এই নিয়ে তিনি বলেন,”আমার সরফারাজ খানের জন্য খারাপ লাগে। গত কয়েক বছরে যে পরিমাণে রান করেছে, তাতে ওর সুযোগ পাওয়া উচিত। একই কথা বলব অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে, গত পাঁচ-ছয় বছরে প্রচুর রান করেছে ও। আমি অবাক হয়েছি দুজনকেই বাদ দেওয়া হয়েছে, কিন্তু ভবিষ্যতে ওদের সুযোগ দেওয়া উচিত।

এছাড়াও সৌরভ রাহানের বিষয়ও মুখ খোলেন। দীর্ঘ ১৮ মাস পর দলে ফেরেন রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৯ এবং ৪৬ রান করেন। কিন্তু দীর্ঘদিন দলের বাইরে থেকেও কীভাবে সহ অধিনায়কত্বের দায়িত্ব পেলেন রাহানে সেই বিষয় অবাক হন সৌরভ।

আরও পড়ুন:প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

 

 

spot_img

Related articles

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...