Tuesday, June 23, 2026

প্রধান নির্বাচক প্রধানের পদে এগিয়ে আগারকার, জল্পনার মাঝে আইপিএল-এর দল ছাড়লেন তিনি

Date:

Share post:

চেতন শর্মা প্রধান নির্বাচকের পদ ছেড়ে দেওয়ার পরই, নতুন নির্বাচক প্রধানের পদের জন‍্য  আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই হবে ইন্টারভিউ।

জানা যাচ্ছে, সামনের এশিয়া কাপ এবং তারপর দেশের মাটিতে বসতে চলা একদিনের বিশ্বকাপ, এই দুই প্রতিযোগিতার আগেই নির্বাচক কমিটি তৈরি রাখতে চাইছে বোর্ড। এছাড়াও জানা যাচ্ছে, চারজন জাতীয় নির্বাচক আগেই বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু এখনও ফাঁকা প্রধান নির্বাচকের পদ। আর তাই যত তাড়াতাড়ি প্রধান নির্বাচক পদে বসাতে চাইছে বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “অনেক সময়ই নির্বাচকদের মতের মিল হয় না। চারজন নির্বাচকের মধ্যে দু’জন একদিকে ও দু’জন অন্য দিকে থাকতে পারেন। তখন সিদ্ধান্ত নিতে হয় প্রধান নির্বাচককে। সেই পদে যোগ্য ব্যক্তি বসানোর চেষ্টা করা হচ্ছে।”

বোর্ড সূত্রে খবর, দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিত আগারকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এবার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগারকার ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার এবং রবি শাস্ত্রী।

এদিকে ভারতীয় বোর্ডের পরবর্তী নির্বাচক প্রধান হিসাবে নাম আসার জল্পনার মাঝেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পদ ছেড়ে দিলেন অজিত আগারকার। দিল্লি দলে সহকারী কোচের পদে ছিলেন আগারকার। তাঁর দল ছাড়ার খবর বৃহস্পতিবারই টুইটারে জানিয়েছে দিল্লি।

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার ৪ ক্রিকেটারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিসিসিআইয়ের কাছে : সূত্র

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...