Wednesday, June 24, 2026

শুরু স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া! হাইকোর্টে হলফনামা জমা দিলেন নির্বাচন কমিশনার

Date:

Share post:

পঞ্চায়েত ভোট (Panchayat Election) সংক্রান্ত মামলায় এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (Affidavit) জমা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। হলফনামায় স্পষ্ট করে জানানো হয়েছে, স্পর্শকাতর বুথ চিহ্নিত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বুথগুলিতে কড়া নজর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্বাচনে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেই বিষয়ে তৎপর কমিশন।

পাশাপাশি হলফনামায় কমিশন আরও জানিয়েছে, পুলিশের কাছে সিসিটিভি ক্যামেরার লিঙ্ক চেয়েছে কমিশন। বুথে বুথে কড়া নজর রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কমিশন আরও জানিয়েছে, ওই সিসিটিভি লিঙ্ক থেকে সব ফুটেজ পাওয়া যাবে, যা রেকর্ড ও সংরক্ষণ করে কমিশনের কাছে রাখা হবে। এছাড়া জেলাশাসকদের সঙ্গে অশান্তি হিংসার ঘটনা নিয়ে বৈঠক হয়েছে বলেও জানানো হয়েছে আদালতে।

তবে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে জানিয়েছিল কমিশন। পরে শীর্ষ আদালতের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করার কথা জানায় কমিশন। এরপরই ৮২২ কোম্পানির মধ্যে এখনও পর্যন্ত ৩১৫ কোম্পানি বাহিনী এসে পৌঁছেছে রাজ্যে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...