Tuesday, June 9, 2026

আদালতের অনুমতি সাপেক্ষে রাজ্যসভার নির্বাচনে অংশ নিতে পারবেন ৩ ‘জে.লবন্দি’ বিধায়ক!

Date:

Share post:

আদালতের অনুমতি পেলে আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। SCC নিয়োগ মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), মানিক ভট্টাচার্য (Manik Bhattacharjee) এবং জীবনকৃষ্ণ সাহা। আইন অনুযায়ী, তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি রয়েছেন। ফলে রাজ্যসভা, রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় নির্বাচন সংক্রান্ত ভোটাভুটিতে অংশ নিতে পারেন। তাঁরা যদি ভোট দিতে চান, তাহলে তাঁদের এই মর্মে কোর্টে আবেদন করতে হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তারা ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

২৪ জুলাই পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, এবার ভোট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ৬টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে TMC পাঁচটি এবং BJP একটিতে জিততে পারে। কিন্তু বিজেপি দ্বিতীয় আসনটি জয়ের চেষ্টা করবে বলে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

আরও পড়ুন- আচমকাই দিল্লির বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত! বাঙালি খাবারে মজল মন

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...