Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভাল খবর ভারতীয় ফুটবলের জন্য।আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হওয়ায়  র‍্যাঙ্কিংয়ে একশোয় ভারত। বৃহস্পতিবার ছেলেদের যে সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে এক ধাপ উঠে ভারতের স্থান ১০০ নম্বরে।

২) শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননের বিরুদ্ধে নামার আগে ভারতের চিন্তা বাড়াতে পারে ক্রোয়েশীয় কোচের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ। সূত্রের খবর, কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখা স্টিমাচকে দুই ম্যাচ নির্বাসনের শাস্তি দিতে পারে সাফ-এর শৃঙ্খলারক্ষা কমিটি।

৩) ভারতের বিরুদ্ধে জয় নয়, বিশ্বকাপ ট্রফি জয়ই লক্ষ‍্য বাবরদের। এই নিয়ে শাদাব খান বলেন, “ভারতের বিরুদ্ধে খেলতে নামা একটা আলাদা আনন্দের ব্যাপার। সেই চাপ বাকি সব ম্যাচের থেকে আলাদা। এবার আমাদের খেলতে হবে ভারতের মাটিতে।

৪) বোর্ডের প্রধান নির্বাচক প্রধানের দৌড়ে এগিয়ে অজিত আগারকার। ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এবার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগারকার ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার এবং রবি শাস্ত্রী।

৫) প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক চন্দন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চন্দন বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...