Monday, April 6, 2026

নিয়োগ মাম.লায় সায়নীকে জিজ্ঞাসাবাদে প্রস্তুত ইডি

Date:

Share post:

আজ সকাল ১১ টায় ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা অভিনেত্রী সায়নী ঘোষের (Sayani Ghosh)। নিয়োগ মামলায় জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগের সূত্রেই তাঁকে ইডি (ED) তলব করে। জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই একটি ৪ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। যদিও সায়নী (Sayani Ghosh) আজ ইডি দফতরে যাচ্ছেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ইডি সূত্রে দাবি, ধৃত ও বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সম্পত্তি সংক্রান্ত নথি থেকেই প্রথমে উঠে আসে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীর নাম। তাই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য একজন মহিলা আধিকারিকসহ তিন ইডি কর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সায়নীকে তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি, আইটি রিটার্নের কপি এবং সম্পত্তির হিসেব আনতে বলা হয়েছে। যদিও ইডির নোটিশ পাঠানোর পর থেকে নিখোঁজ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। তাই আজ সায়নী হাজিরা দেন কিনা এখন সেটাই দেখার।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...