Friday, April 3, 2026

দ্বিতীয়বার ‘মা’ হচ্ছেন নুসরত? যশের মন্তব্যে তোলপাড় টলিউড!

Date:

Share post:

টলিপাড়ার চর্চিত জুটি নুসরত জাহান ও যশ দাসগুপ্ত (Nusrat Jahan and Yash Dasgupta)। দুই পুত্র সন্তানকে নিয়ে সুখেই ঘরকন্যা সামলাচ্ছেন যুগলে। এখনও অবধি তাঁদের গোপন বিয়ের কথা খোলসা করেননি যশ ও নুসরত। যদিও বিভিন্ন অনুষ্ঠানে মাঝেমধ্যেই সাংসদ অভিনেত্রীকে সিঁদুর পরে থাকতে দেখা যায়। যশের প্রথম পক্ষের পুত্রসন্তান তাঁদের সঙ্গেই থাকেন আর ঈশান (Yishaan J.Dasgupta) সবেমাত্র দুই বছরে পা দিয়েছে। এই পরিস্থিতিতে ‘দুষ্টু’ ইঙ্গিত দিলেন অভিনেতা যশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, তিনি আরও সন্তান চান। এই সময়ে অভিনেত্রী তাঁর পাশেই ছিলেন। মিষ্টি হেসে নীরবে তিনি বিষয়টিকে সমর্থন জানিয়েছেন বলেই টলিউডে জল্পনা। তাহলে কি দ্বিতীয়বারের জন্য ‘মা’ হতে প্রস্তুত নুসরত?

দিন কয়েক আগেই আরেক টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর সমাজমাধ্যমে শেয়ার করেছেন। রাজ-শুভশ্রী এবং তাঁদের ছেলে ইউভান বরাবরই শিরোনামে থাকেন। পরিচালক বিধায়ক রাজ (Raj Chakraborty) জানিয়েছেন আগামী ডিসেম্বরেই ইউভানের জন্য ছোট্ট উপহার আসতে চলেছে। ঠিক তার পরপরই যশ আর নুসরতকে নিয়ে আলোচনা। তারকা দম্পতি অবশ্য এই নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। আপাতত নিজেদের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’ নিয়ে ব্যস্ত রয়েছেন দুজনে।‘যশ দাশগুপ্ত ফিল্মস’ এর প্রথম ছবি মেন্টালের পোস্টার লঞ্চ হয়েছে। আগামিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) নিয়ে সাসপেন্স থ্রিলার বানাতে চলেছেন তাঁরা।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...