Monday, April 6, 2026

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করল ‘রূপঙ্কর বাগচীর ২৫’-এর গান

Date:

Share post:

সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গীত জীবন ২৫তম বর্ষে পদার্পণ করল। আর সেই পথ চলাকে স্মরণীয় করে রাখতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করল ‘রূপঙ্কর বাগচীর ২৫’-এর গান।

শিল্পীর সঙ্গীত জীবনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে সুদীপ্ত চন্দর কথায়-সুরে দ্যা ড্রিমার্স থেকে প্রকাশিত হল এই গান। উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, রূপক সাহা ( কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স), চৈতালি লাহিড়ি বাগচী, মহুল বাগচী, সুদীপ্ত চন্দ। গানের সঙ্গীতায়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায়।সংস্থার এই উদ্যোগে রীতিমতো আপ্লুত স্বয়ং শিল্পী রূপঙ্কর। তিনি বলছেন, একজন সঙ্গীত শিল্পীর দুই দশক পেরিয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। মানুষের আশীর্বাদ, ভালোবাসা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...