Saturday, April 4, 2026

মোহনবাগান মাঠে মার্টিনেজকে দেখার জন‍্য কী করতে হবে সমর্থকদের? জানাল সবুজ মেরুন ক্লাব

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শহরে আসছেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতায় পা রেখেই একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারই মধ‍্যে অন‍্যতম হল ৪ জুলাই মোহনবাগান মাঠ। ৪ জুলাই সবুজ মেরুন ক্লাবে আসছেন মার্টিনেজ। বিকেল ৪:৩০ সময় এমি আসবেন সবুজ-মেরুন ক্লাবে। সেখানে তিনি পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধনও করবেন। এছাড়াও, মোহনবাগান ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন আর্জেন্তাইন গোলরক্ষক। স্বাভাবিক ভাবেই তাঁকে দেখতে ফুটবল ভক্তদের ভীড় উপচে পড়তে চলেছে। আর সেই সুযোগই করে দিতে চলেছে মোহনবাগান।  কীভাবে সমর্থকেরা দেখতে পারবেন মেসির সতির্থকে? এদিন বিবৃতি দিয়ে জানাল সবুজ মেরুন ক্লাব।

২০২২ বিশ্বকাপে সোনার গ্লাভস জয়ী গোলরক্ষককে মোহনবাগান ক্লাবে দেখার জন্য টিকিটের ব‍্যবস্থা করল সবুজ মেরুন। এদিন বিবৃতি দিয়ে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে বলা হয়, “আগামী ১ ও ২ জুলাই দুপুর ২ টো থেকে ৬টা পর্যন্ত মোহনবাগান সদস্য এবং সমর্থকদের টিকিট দেওয়া হবে একদম বিনামূল্যে। মোহনবাগান সদস্যরা মার্টিনেজকে দেখতে পাবেন মোহনবাগান ক্লাবের মেম্বার গ্যালারি থেকে। মোহনবাগান সদস্যরা কার্ড দেখিয়ে একটি করে টিকিট পাবেন। সমর্থকেরা পিডাব্লুডি গ্যালারিতে বসে দেখতে পারবেন মার্টিনেজকে। পিডাব্লুডি কাউন্টার থেকে সমর্থকেরা সর্বোচ্চ দুটি করে টিকিট পাবেন।”

এর আগে বহু কিংবদন্তি ফুটবলারের পা পড়েছে কলকাতার বুকে। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। প্রথমবার সদ্য বিশ্বকাপজয়ী কোনও ফুটবলার ভারতে আসছেন। তার উপর বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন মার্টিনেজ। আর ৪ জুলাই কলকাতায় এসেই ‘দিবু’ খ্যাত তারকা গোলকিপার পা রাখবেন মোহনবাগান ক্লাবে। সেদিন সন্ধ্যায় গঙ্গাপাড়ের ক্লাবে ঘণ্টাখানেক থাকবেন মার্টিনেজ। গেট উদ্বোধন ছাড়াও কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারকে নিয়ে একাধিক পরিকল্পনা মোহনবাগানের।

আরও পড়ুন:কবে মাঠে ফিরবেন বুমরাহ? বড় আপডেট দিলেন অশ্বিন


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...