Thursday, June 25, 2026

প্রেমের ম.র্মান্তিক পরিণতি! ফের যোগীরাজ্যে যুবককে পি.টিয়ে খু.ন  

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। এবার এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বাবা এবং দাদাদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এলাকার ঘটনা। আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আর একের পর এক পিটিয়ে মারার ঘটনায় চরম অস্বস্তিতে যোগী আদিত্যনাথ সরকার। পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদের (Ghaziabad) খোদা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ওই সম্পর্ককে একেবারেই মেনে নেয়নি যুবতীর পরিবার। যার জেরে শুরু হয় অশান্তি। এরপর একদিন প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি গিয়েছিলেন যুবক। সেখানেই মর্মান্তিক পরিণতি যুবকের।

জানা গিয়েছে, ওইদিন প্রেমিকার বাড়িতে গেলে তাঁর উপর চড়াও হন প্রেমিকার বাবা ও দাদারা। এরপরই লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এদিকে ঘটনায় শুক্রবার তাঁদের সকলকেই গ্রেফতার করেছে পুলিশ। তবে যুবতীর পরিবারের পাল্টা অভিযোগ, ওই যুবক চুরির উদ্দেশ্যে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। তার জেরেই তাঁকে মারধর করা হয়। পরে ওই যুবককে জখম অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর সেটা মানতে পারেনি ওই যুবতীর পরিবার। সেকারণেই যুবকের এমন পরিণতি হয়েছে বলে খবর। এদিকে যুবকের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যোগীরাজ্যে হিংসা, দাঙ্গা, পিটিয়ে মারার ঘটনা নতুন কিছু নয়। যত সময় যাচ্ছে ততই প্রকট হচ্ছে সেই ছবি।

 

 

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...