Tuesday, June 23, 2026

সমালোচনার মুখে এবার আ.ক্রান্ত তৃণমূল কর্মী-পরিবারের খোঁজ নিলেন রাজপাল

Date:

Share post:

শাসকদলের সমালোচনার মুখে এবার আক্রান্ত তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের খোঁজখবর নিলেন রাজপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রবিবার সকালে গীতালদহে আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীকে দেখার পর রাতে ট্রেনে কলকাতায় ফেরার পথে বাসন্তীর নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গেও ফোনে কথা বলেন আনন্দ বোস। বারবার পঞ্চায়েত ভোট নিয়ে বিরোধীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করার জন্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব নিশানা করেছেন রাজ্যপাল। এদিকে পঞ্চায়েত ভোটের অবহে বিরোধীরা ক্রমাগত তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে- সেই নিয়ে রাজ্যপাল নীরব! এনিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল। এই সমালোচনার মুখেই এবার তৃণমূল কর্মী ও তাঁদের পরিবারের খোঁজখবর নিলেন সিভি আনন্দ বোস।

সোমবার সকালে বিমানে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। তবে পরিকল্পনা বাতিল করে ট্রেনে কলকাতায় ফিরছেন আনন্দ বোস। আর ট্রেনে বসেই বাসন্তীতে শনিবার সন্ধেয় গুলিবিদ্ধ হয়ে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল। স্বজনহারাদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন- দেড়শো বছরে প্রথমবার! ফের পিছোল জনগণনা, সীমা পুনর্বিন্যাস

রাজ্যপালের সফরের মধ্যেই গীতলদহে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এক নেতা এবং দুই কর্মীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। ৩ জনই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে তাঁদের দেখতে কোচবিহারের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল।

কোচবিহারের তৃণমূল নেতা উদয়ন গুহর মতে, রাজ্যপাল শুধু বিরোধীদের হয়ে কথা বলছেন, অথচ পঞ্চায়েত ভোটে আগে বিরোধীদের আক্রমণের শিকার হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তাই নিয়ে তাকে মন্তব্য করতে দেখা যায় না।

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...