Wednesday, April 8, 2026

বিশ্বকাপের মূলপর্বে শ্রীলঙ্কা, জিম্বাবোয়েকে হারাল ৯ উইকেটে

Date:

Share post:

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে প্রথম দল হিসাবে বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে গেল শ্রীলঙ্কা। এদিন সুপার সিক্স পর্বে জিম্বাবোয়েকে ৯ উইকেটে হারিয়ে সরাসরি মূলপর্বে খেলার টিকিট পাকা করল লঙ্কানরা। যোগ্যতা অর্জন পর্ব থেকে দু’টি দল খেলবে মূলপর্বে। তারমধ্যে একটি দল নিশ্চিত হয়ে গেল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে অর্ধশতরান করেন সিন উইলিয়ামস। ৫৬ রান করেন তিনি। ৩১ রান করেন সিকান্দর রাজা। লঙ্কানদের হয়ে চার উইকেটে নেন থিকসেনা। দিলশান মাদুশানঙ্কা নেন ৩ উইকেট। ২ উইকেট নেন পথিরানা। ১ টি উইকেট নেন শানাকা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় লঙ্কানরা। সৌজন্যে পাথুম নিশানঙ্কা। ১০১ রানে অপরাজিত তিনি। ৩০ রান করেন কুরানারত্নে। ২৫ রান করেন কুশল মেন্ডিস। জিম্বাবোয়ের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছে রিচার্ড এনগারভা।

আরও পড়ুন:পিছিয়ে যেতে পারে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম‍্যাচ, হতে পারে এই দিনে : সূত্র

 

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...