Saturday, March 28, 2026

আরও সীমাবন্ধ টুইটার! নয়া নিয়ম মাস্কের

Date:

Share post:

এ বার থেকে আর যত খুশি টুইট পড়তে পারবেন না ব্যবহারকারীরা। অর্থ্যাৎ সীমাবদ্ধ সংখ্যার টুইটই পড়তে পারবেন তাঁরা। এমনটাউ নিয়ম শুরু করতে চলেছেন টুইটার কর্তা এলন মাস্ক। শনিবার দু’টি টুইট করে একথা জানিয়েছেন তিনি। মার্কিন ধনকুবের জানিয়েছেন, টুইটারের তথ্য যাতে অপব্যবহার করা না হয়, তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:মাস্ক-মোদি বৈঠক, ভারতে টেসলা মোটরস তৈরির ইচ্ছাপ্রকাশ টুইটার কর্তার

টুইটারের এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত ব্যবহারকারীর ‘ব্লু টিক’ রয়েছে, অর্থাৎ ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬,০০০টি পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬০০টি পোস্ট পড়তে পারবেন। নতুন যাঁরা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের জন্য এই সংখ্যাটা ৩০০। পরে অবশ্য আর একটি টুইট করে মাস্ক জানান, শীঘ্রই এই সংখ্যাটা যথাক্রমে ৮০০০, ৮০০ এবং ৪০০ করা হবে। এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে টুইটার কর্তা জানান, শতাধিক সংস্থা ‘ভীষণ আগ্রাসীভাবে’ টুইটারের তথ্য চুরি করছে। এর ফলে মাইক্রো ব্লগিং সাইটটির গ্রাহক পরিষেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।

এর আগে টুইটারের তরফে জানানো হয়েছিল, টুইটার অ্যাকাউন্ট না থাকলে এ বার থেকে আর টুইট পড়তে পারবেন না কেউ। শুক্রবার মাস্ক অবশ্য একে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন।

Related articles

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...