Wednesday, April 1, 2026

রাজনৈতিক প্রতিহিংসা! পঞ্চায়েত ভোটে অনুব্রতকে আটকাতেই গ্রেফতার: কেন্দ্রকে তুলোধনা মমতার

Date:

Share post:

বীরভূমের প্রচারসভা থেকে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) ও তাঁর কন্যার পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দুবরাজপুর সভা থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই যে অনুব্রতর গ্রেফতারি সেই অভিযোগ করেন মমতা।

ফোনের বক্তব্য থেকে তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে (Birbhum) যাওয়ার কথা থাকলেও পায়ের চোটের কারণে শেষপর্যন্ত ফোনেই সভা করেছেন মমতা। সভা থেকেই কেন্দ্রের মোদি সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু প্রমাণ তো করতে পারছে না।” মমতার অভিযোগ, “আটকে রাখা হয়েছে যাতে ও তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”

অনুব্রতহীন বীরভূমে (Birbhum) যে তিনি নজর রাখবেন তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তৃণমূল সভানেত্রী অভিযোগ করেছিলেন, ”ভোটে এলেই কেষ্ট কে নজরবন্দি করে রাখে কেন্দ্র।” গরুপাচার মামলায় প্রায় এক বছর জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। বর্তমানে তাঁর ঠিকানা দিল্লির তিহাড় জেল। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেফতার বলে বারবার অভিযোগ করেছে তৃণমূল। এদিন সেই অভিযোগেই করলেন তৃণমূল সুপ্রিমো।

Related articles

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...