Saturday, April 4, 2026

শহরে মার্টিনেজ, কলকাতা সফরে আর্জেন্তেনীয় গোলরক্ষকের পাতে পড়বে কী কী?

Date:

Share post:

সোমবার বিকেলে কলকাতায় পা রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে কয়েক ঘন্টা সফরের পর, শহর কলকাতায় পা রাখেন আর্জেন্তাইন গোলরক্ষক। সোমবার হোটেলেই বিশ্রাম নেবেন তিনি। এদিন তেমন কোন কর্মসূচি নেই এমির। তবে মঙ্গলবার রয়েছে ঠাসা সূচি বিশ্বসেরা গোলরক্ষককের। কলকাতা বাংলার শহর, বাঙালির শহর, খাওয়া দাওয়ার শহর। বাঙালিরা খেতে দারুণ ভালবাসেন। আর এদিক থেকে আর্জেন্তিনার সঙ্গে দারুণ মিল রয়েছে বাংলার। সূত্রের খবর, মার্টিনেজ কলকাতা সফরে এসে বাঙালি খাবারই খাবেন।

জানা যাচ্ছে, মার্টিনেজের খাওয়ারের তালিকায় থাকবে আলু পোস্ত, চিতল মাছের মুইঠ্যা। থাকবে ইলিশ মাছের পাতুরি, থাকবে ডাব চিংড়িও। ঝাল যাতে বেশি না লাগে সে জন্য লঙ্কার বিজও ফেলে দেওয়া হবে। সর্ষেও কিছুটা কম দেওয়া হবে তাঁর রান্নায়। সঙ্গে তিল যোগ করা হবে। এছাড়াও থাকছে তরমুজ ও ফেটা সিডের স্যালাড। পোলাও, মাংসের টার্ট, লিচু ও কাঁচা লঙ্কার পায়েস, রসগোল্লা ও আমের সন্দেশ।

দীর্ঘ বিমানযাত্রার কারণে, ক্লান্ত আর্জেন্তিনার গোলরক্ষক। তাই সোমবার বিশ্রাম নেবেন তিনি। মঙ্গলবার কলকাতা জুড়ে প্রচুর অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। মঙ্গলবার দুপুরে আয়োজকদের তরফে মিলনমেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মার্টিনেজ। তারপর বিকেলে যাবেন মোহনবাগান ক্লাবে। লিওনেল মেসির সতীর্থকে স্বাগত জানাতে আয়োজনের ত্রুটি রাখছে না শতাব্দীপ্রাচীন ক্লাব। নানা আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য হতে যাচ্ছে, এমিকে ‘মোহনবাগান রত্ন’ স্মারক দিয়ে সংবর্ধনা। মোহনবাগানে পেলে-মারাদোনা-সোবার্স গেট উদ্বোধন করবেন এমি।

আরও পড়ুন:শহরে পা রাখলেন আর্জেন্তাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...