Saturday, April 4, 2026

রাজীব নিয়োগের বৈ.ধতা মামলা খারিজ হাইকোর্টে

Date:

Share post:

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে।রাজ্য নির্বাচন কমিশনার পদে ৭ জুন নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। তারপরেই তিনি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেন। তাঁর নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় আদালতে। আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। তাঁর দাবি ছিল, রাজ্য সঠিক পদ্ধতিতে এই নিয়োগ করেনি।
সোমবার  শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়। উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোটের আর মাত্র চারদিন বাকি।এই সপ্তাহের শেষেই রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট। নির্ঘন্ট প্রকাশের পর থেকে নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ মামলা দায়ের হয়েছে আদালতে।

মামলাকারীর কোনও যুক্তিই মানতে চাননি প্রধান বিচারপতি।হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মনে করেন নেহাত প্রচারের আলোয় আসার জন্যই মামলা করেছেন মামলাকারী। তাই খারিজও করে দিলেন মামলাটি।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...