Saturday, March 28, 2026

আলিয়ার মুখে “খেলা হবে”, বলিপাড়ায় তৃণমূলের স্লোগান!

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC)দলীয় স্লোগান ‘ খেলা হবে’তে মেতেছিল গোটা বাংলা। দুর্দান্ত জয় রাজ্যের শাসক দলের। দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya) লেখা সেই কবিতা থেকে গান হয়ে তার দারুণ প্রচার আর জনপ্রিয়তা দেখা যায়। এবার বাংলাকে নকল করছে বলিউড (Bollywood)। করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানিকি প্রেম কাহানি’র (Rocky aur Rani ki Prem Kahani)ট্রেলার প্রকাশ পেতেই দেখা গেল পাঞ্জাবি ও বাঙালি পরিবারের সংঘাতের আবহে রণবীর-আলিয়া (Ranveer Singh and Alia Bhatt)। মিষ্টি প্রেমের গল্পেও রাজনীতি, শরীরী আবেদনে নয় ডায়ালগে ঝড় তুললেন আলিয়া ভাট (Alia Bhatt)। শক্ত চোয়ালে বললেন ‘ খেলা হবে’। কিন্তু কেন?

বলিউডি রোম্যান্টিক সিনেমার ঘরানাকে ফিরিয়ে আনছেন করণ জোহর। নতুন ছবির ৩ মিনিটের ট্রেলারে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলভিদা না কেহনা’ ছবির ছোঁয়া মিলেছে। ট্রেলার দেখেই দর্শকদের নস্টালজিয়ায় ডুবেছে দর্শক। প্রেম, ভালবাসা, লড়াই, হাসি, দুঃখ মেশানো গল্প নিয়ে যখন একটা দারুণ আমেজ তৈরি হচ্ছে তখনই স্ক্রিনে আলিয়া, পরনে শাড়ি আর মুখে বাংলার ‘দিদি’র স্লোগান ” খেলা হবে”। তাহলে কি বি টাউনও বাংলা থেকে ডায়ালগ ধার করে কিস্তিমাত করতে চাইছে? এই ছবিতে বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী ও চুর্ণী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। সম্পূর্ণ বিপরীত মানসিকতায় থাকা দুই বাড়ির মন জয় করতে ‘ সুইচ’ পদ্ধতি কতটা কাজে লাগাতে পারেন রকি আর রানি এখন সেটাই দেখার।

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...