Sunday, June 7, 2026

পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির হাল জানতে সুকান্তকে ফোন শাহের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির(BJP) সামগ্রিক হাল হকিকত জানতে এবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar) ফোন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে বিশদে খোঁজ নেওয়ার পাশাপাশি শুনলেন নির্বাচন কমিশনার, রাজ্য পুলিশের ভুমিকা সম্পর্কে। বর্তমানে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। সেখানেই মঙ্গলবার দুপুরে হঠাৎ শাহের ফোন আসে সুকান্তর ফোনে।

সূত্রের খবর, এদিন রাজ্য সভাপতিকে ফোন করে পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি জানতে চান শাহ। বাংলায় নির্বাচন কমিশনারের ভূমিকা কী? পুলিশ কী করছে? কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে ব্যবহার করা হচ্ছে? সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি দলের কর্মীরা কোথাও আক্রান্ত কিনা, কতজনের প্রাণ গিয়েছে, কতজন ঘরছাড়া, সব কিছু নিয়েই তথ্য চান শাহ। দলের সাংগঠনিক অবস্থা সম্পর্কে বিশদে খোঁজ খবর নেন তিনি। এমনকি সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়েও দীর্ঘ কথাবার্তা হয় শাহ ও সুকান্তর।

বিজেপি সূত্রের খবর, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি অমিত শাহের কাছে তুলে ধরার পাশাপাশি সুকান্ত মজুমদার অভিযোগ করেন, “নির্বাচনের দিন শাসকদলের আক্রমণ বাড়বে। গণনার আগে বহু জায়গায় ব্যালট বক্স বদলের চেষ্টা হতে পারে। এই জন্য জাল ব্যালট পেপার তৈরি করা হচছে বলে তাদের কাছে খবর রয়েছে।” তবে সুকান্তকে শাহের ফোন প্রসঙ্গে তৃণমূলের দাবি, বঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন বিজেপির ঠিক পছন্দ নয়। ওরা চাইছে অশান্তি বাধাতে। তাই সুকান্তকে ফোন করে সেবিষয়ে পরামর্শ দিচ্ছেন অমিত শাহ। অবশ্য তাতে লাভ বিশেষ হবে না। মানুষ ওদের চক্রান্ত বুঝে গেছে।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...