Thursday, June 25, 2026

লোকসভা নির্বাচনকে নজরে রেখে একাধিক রাজ্যে সভাপতি বদল বিজেপির

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে ৫ রাজ্যে বিধানসভ নির্বাচন, তারপর রয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) সবচেয়ে বড় পরীক্ষা লোকসভা নির্বাচন(Loksava Election)। সেদিকে নজর রেখেই এবার বড় পদক্ষেপ করল বিজেপি(BJP)। রাজ্য রাজ্যে সংগঠনে ঝাঁকুনি দিতে একাধিক রাজ্যে বদল করা হল রাজ্য সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে লোকসভার আগের এই সাংগঠনিক রদবদলে প্রাধান্য পেলেন অন্য দল থেকে আসা দলবদলুরা।

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, মোট ৪ রাজ্যে সভাপতি পরিবর্তন করেছে বিজেপি। যেগুলি হল অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং তেলেঙ্গানা। লোকসভা নির্বাচনকে মাথায় রেখে শিখ অধ্যুষিত পাঞ্জাবে কংগ্রেস থেকে আসা সুনীল জাখরকে রাজ্য সভাপতি করল বিজেপি। মূলত এখানকার ৪০ শতাংশ হিন্দু ভোটকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে ঝাড়খণ্ডের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাচক্রে তিনিও দলবদলু। একটা সময় বিজেপি ছেড়ে নিজের দল গড়েছিলেন মারান্ডি। অন্ধ্রপ্রদেশে সদ্য কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া কিরণ কুমার রেড্ডিকে(Kiran Kumar Reddy) জাতীয় কর্মসমিতিতে আনা হয়েছে। অন্ধ্র প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন ডি পুরন্দেশ্বরী। এদিকে এবার তেলেঙ্গানার দিকে বাড়তি নজর দিয়েছে বিজেপি। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদেও বদল আনা হচ্ছে। সেই পদে বসছেন ইয়াতালা রাজেন্দর। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন জি কিষেণ রেড্ডিকে রাজ্য সভাপতি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মধ্যরাতে বৈঠকে বসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক(সংগঠন) বিএল সন্তোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকের পরই জল্পনা শুরু একের পর এক রাজ্যে হারের জেরে এবার দলের অন্দরে বড়সড় রদবদল করতে চলেছে বিজেপি। সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার ৪ রাজ্যে সভাপতি বদল করল নেতৃত্ব।

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...