Thursday, June 25, 2026

প্রেমের ডাকে সাড়া দিয়ে সর্বস্ব খুইয়ে র.ক্তাক্ত যুবক!

Date:

Share post:

প্রেমের ডাকে সাড়া দিয়ে উপহার হাতে পৌঁছে ছিলেন যুবক। তার জেরে সর্বস্ব খুইয়ে রক্তাক্ত অবস্থায় তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালের বেডে। প্রেমিকার আবদার মেনে দামি উপহার নিয়ে দেখা করতে গিয়েছিলেন যুবক। হঠাৎই মাথায় ধারালো অস্ত্রের আঘাত। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান প্রেমিক। জ্ঞান ফিরলে নিজেকে হাইওয়ের ধারে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেন তিনি। বেপাত্তা তথাকথিত প্রেমিকা ও তাঁর সঙ্গীরা। মহারাষ্ট্রের (Maharastra) শাহাপুরের ঘটনা।

বালাজি শিবভগত নামে ওই যুবক শাহাপুরের বাসিন্দা। পেশায় নির্মাণ ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, শাহাপুরের বাসিন্দা এক যুবতী ভাবিকা ভৈরের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে ছিলেন বালাজি। পুলিশকে (Police) তিনি জানান, ২৮ জুন ভবিকার আবদার মেনে সোনার দুল, সোনার বালা, সোনার নূপুর, নতুন শাড়ি, নতুন বর্ষার জুতো এবং নতুন ছাতা কিনে সেখানে হাজির হন বালাজি। তাঁর বয়ান অনুযায়ী, তিনি যখন গাড়ি নিয়ে সেখানে পৌঁছন, তখন ভবিকা তাঁর গাড়িতে ওঠেন। তাঁর হাত থেকে সমস্ত উপহার নেন প্রেমিকা। অভিযোগ, তার পরেই গাড়িতে ওঠেন চার যুবক। বালাজিকে একপাশে সরিয়ে এক জন গাড়িটি চালাতে শুরু করেন। সেই সময় কেউ এক জন ভারী চপার দিয়ে ওই যুবককের মাথায় আঘাত করেন।
পুলিশ জানায়, অজানা জায়গায় নিয়ে গিয়ে রাতভর শারীরিক অত্যাচার করা হয় ওই যুবকের উপর। ভোর ৫টা নাগাদ শাহাপুর হাইওয়েতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ফেলে চোখে লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়ে পালিয়ে যান ভাবিকা এবং তাঁর সঙ্গীরা।

বালাজির অভিযোগ, তাঁর মোবাইল, ২টি সোনার চেন, আঙুলের ৬টি আংটি এবং সঙ্গে থাকা নগদ টাকা সব কেড়ে নেন ভাবিকা ও তাঁর সঙ্গীরা। ২৯ জুন ভোরে স্থানীয়দের সাহায্য নিয়ে এক বন্ধুকে ফোন করেন বালাজি। পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে গুরুতর জখম বালাজিকে উদ্ধার করেন ওই বন্ধু। তবে, বেপাত্তা ভাবিকা-সহ তাঁর সঙ্গীরা। এখন আক্ষরিক অর্থেই প্রেমের জ্বালায় জ্বলছেন যুবক।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...