Tuesday, March 24, 2026

তৃণমূল নেত্রীর উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলেছেন ৩৮ নং জেলা পরিষদের প্রার্থী ফারহাদ

Date:

Share post:

আসন্ন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনে উত্তর চব্বিশ পরগনা ৩৮ নং জেলা পরিষদের প্রার্থী,মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ প্রতিদিন সকাল সাতটা থেকে গভীর রাত পর্যন্ত জনসংযোগে পৌঁছে যাচ্ছেন‌ মানুষের দুয়ারে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।

বারাসাত -২ ব্লকের কীর্তিপুর -২ অঞ্চলের লাঙ্গলপোতা গ্ৰামে জনসংযোগে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তিনি। প্রচন্ড গরম উপেক্ষা করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কৃর্তীপুর-১ অঞ্চলের বাদা সানবেড়িয়া, খড়িবাড়ি ও কৃর্তীপুর সবমিলিয়ে প্রায় ১৫ কিমি: রাস্তা পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে গিয়েছেন প্রার্থী। বিকেলে মাটিয়াগাছাতে পথসভায় জনবিচ্ছিন্ন কেন্দ্রীয় বিজেপি সরকারকে উৎখাত করার আহ্বান জানাযন ভোট প্রার্থী একেএম ফারহাদ।রাতে আন্দুলিয়া , কৃষ্ণমাটি সহ বেশ কয়েকটি স্থানে কর্মীসভায় দলীয় নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভোট প্রার্থী ফারহাদ।
স্থানীয় বাসিন্দা রমা পাত্র বলেন, কাজের মানুষ হিসেবে নামডাক শুনেছি ,এবার আমাদের প্রার্থী হিসাবে কাজের ছেলে পেয়ে খুশি।
ভোট প্রার্থী একেএম ফারহাদ বলেন , মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন,শান্তি সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের ঢেউ যেভাবে ছড়িয়ে পড়েছে সেকথা দুয়ারে দুয়ারে প্রচার করছে দলীয় কর্মীরা।

এদিন গ্ৰাম পরিক্রমায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান আলি,এসরাইল, রবিউল ইসলাম,আসাদ আলী মোল্লা,হাফিজুল ইসলাম, সহিদুল ইসলাম,আসাদ আলী মোল্লা,তপন , তৃষ্ণা পাত্র,ইয়ানবি প্রমুখ।


Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...