Saturday, June 20, 2026

রবিনসন স্ট্রিটের ভ.য়ংকর স্মৃতি ফিরল আরামবাগে!

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

মেয়ে মারা গেছে দিন তিনেক আগে, কিন্তু বয়স্কা মা সেটা মেনে নিতে পারেননি। রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলি জেলার আরামবাগে(Arambagh, Hooghly)। মেয়ের মৃতদেহের সঙ্গেই তিন দিন কাটালেন ৮৫ বছরের মহিলা। আরামবাগের গৌরহাটি এলাকার(Gourhati area) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতার নাম মাধুরী দত্ত, মা গীতা দত্তের সঙ্গেই থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর মাধুরী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মায়ের শরীরও অবশ্য খুব একটা সুস্থ নয়। রোগের কারণে মৃত্যু হয় মাধবীর। কিন্তু বয়স্কা মা, এটা মেনে নিতে পারেননি। ৭২ ঘণ্টা ধরে মেয়ের মৃতদেহের সঙ্গেই ছিলেন গীতা। এরপর এলাকায় দুর্গন্ধ ছড়ালে পাড়ার লোকের সন্দেহ বাড়তে থাকে। প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পড়ে এলাকার মানুষ গীতা দত্তের বাড়িতে গিয়ে আসল ঘটনা বুঝতে পারেন। স্থানীয়রা প্রাথমিকভাবে আরামবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে মাধুরী ও তাঁর মা আলাদা একটি মাটির বাড়িতে থাকতেন। মৃতার মায়ের মানসিক অবস্থাও পরীক্ষা করে দেখা হচ্ছে।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...