Thursday, June 25, 2026

হুড়.মুড়িয়ে গড়িয়ে এল পাথর, চোখের সামনে পি.ষে গেল চার চাকা!

Date:

Share post:

চোখের পলক ফেলার আগেই ক্যামেরাবন্দি ভয়ংকর এক দুর্ঘটনা (Accident)। বৃষ্টি ভেজা রাস্তায় তীব্র যানজটে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। আচমকা হুড়মুড়িয়ে গড়িয়ে এল পাথর, চোখের সামনে পি.ষে গেল চার চাকা (four wheels were crushed by stone came down from hill) মুহূর্তে ভাইরাল ভিডিও। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ নাগাল্যান্ডের চুমোউকেদিমা জেলায় ২৯ নম্বর জাতীয় সড়কের (National Highway 29 in Chumoukedima district of Nagaland) উপর এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা দুজনের মৃত্যু হয়েছে, বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির জেরে নাগাল্যান্ডের (Nagaland) প্রায়ই ধস নামার খবর আসছে। পাকালা পাহাড় সংলগ্ন রাস্তায় যখন দুর্ঘটনা ঘটে তখনও মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। চোখের নিমেষে বিশাল পাথরখণ্ড পাহাড় থেকে নেমে এসে পর পর দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ি পিষে দিল, তা পিছনের গাড়িতে থাকা ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার বাইরের ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ভিডিওতে দেখা যায় যানজটে যখন সারিবদ্ধ ভাবে চার চাকা দাঁড়িয়ে আছে, তখন বড় পাথরটি একটি কালো রঙের গাড়ির উপর এসে পড়ে, গাড়িটি মুহূর্তে চুরমার হয়ে যায়। পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটিতেও ওই পাথর ধাক্কা মারে। তাতে পাশের গাড়িটি এক পাশে কাত হয়ে উল্টে যায়। কালো গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা আর একটি গাড়িতেও ধাক্কা মারে অন্য একটি পাথর। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও (Neifu Rio) এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও নাগাল্যান্ড সরকারের (Nagaland Government) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...