Thursday, June 25, 2026

২২ ঘন্টা ধরে বালিচকে সিগন্যালিং-এর কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন!

Date:

Share post:

মঙ্গলবার থেকেই অমঙ্গলের ইঙ্গিত মিলেছিল। বালিচক স্টেশনের (Balichak Station) কাছে সিগন্যালিং এর সমস্যা হওয়ার কারণে গতকাল দুপুর থেকেই একাধিক ট্রেন বাতিল করা হয়। কিন্তু রাত্রি পেরিয়ে সকাল গড়িয়ে ফের দুপুর হতে চলল, এখনও মিটলো না রেলের সমস্যা? বিপর্যস্ত খড়গপুর লাইনের (Kharagpur Division) রেল পরিষেবা। একগুচ্ছ ট্রেন বাতিলের (Train Service Stopped)জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ।

রেলে সিগন্যালিং এর সমস্যা নতুন নয়। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষেত্রেও সেই সিগন্যালের ত্রুটিকেই উল্লেখ করা হয়েছে। তারপরেও হুঁশ ফেরেনি রেলের। দুদিন অন্তর অন্তর সিগন্যাল বিভ্রাটের জেরে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর এতেই রীতিমত বিরক্ত সাধারণ মানুষ। বালিচক স্টেশনে গতকাল থেকে কাজ শুরু হওয়ার জন্য হাওড়া থেকে মেদিনীপুর -খড়গপুরগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। প্রায় ২২ ঘন্টা হতে চলল, এখনও মেটেনি সমস্যা। এর জেরে লোকাল ট্রেনের পাশাপাশি, ইস্পাত এক্সপ্রেস, রূপসী বাংলা, স্টিল এক্সপ্রেসের মতো দূরপাল্লার একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও আজকের জন্য বাতিল করেছে রেল।

 

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...