Friday, April 3, 2026

“৫ লাখ টাকায় বিক্রি হয়, কেউ উপ-মুখ্যমন্ত্রীর অফার দেবে?” শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের(Panchayat Election) প্রচারে বেরিয়ে এগরার সভা থেকে বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি ছিল, “২০২০ সালে আমাকে উপমুখ্যমন্ত্রিত্বের অফারও দিয়েছিল। কিন্তু আমি সব ছুঁড়ে দিয়ে চলে এসেছি।”

এদিন কলকাতা প্রেস ক্লাবে (Press Club Kolkata) তারই জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “শুভেন্দু অধিকারী ৫ লক্ষ টাকায় বিক্রি হয়ে যায়। টিভিতে তো সবাই দেখেছেন, কীভাবে কাগজে মুড়িয়ে হাত পেতে টাকা নিচ্ছিল। ওনাকে আবার কে উপ-মুখ্যমন্ত্রীর পদ অফার করবে। সারদা, নারদা, রোজভ্যালি প্রতিটা স্ক্যামে তাঁর নাম পাওয়া গিয়েছে।”

উল্লেখ্য, একুশের নির্বাচনের আগে ২০২০ সালের ১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার আড়াই বছর পর তিনি মুখ খোলেন। এবং তারই সমুচিত জবাব দিলেন অভিষেক।

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...