Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা করল ভারত। ভারতীয় দলে সুযোগ পেলেন না রিঙ্কু সিং। দলের অধিনায়ক করা হয়েছেন হার্দিক পান্ডিয়া। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা-বিরাট কোহলিকে।

২) উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। জোকার হারালেন জর্ডন থম্পসনকে। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে জেতেন জোকার। ম্যাচের ফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫।

৩) পিছিয়ে গেল কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং-এর ম‍্যাচ। বৃহস্পতিবার কলকাতার লিগের অভিযান শুরু করতে চলেছিল সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ ছিল ইউনাইটেড স্পোর্টস। পঞ্চায়েত ভোটের কারণে পর্যাপ্ত পুলিশ না থাকার কারণে ওই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে।

৪) আইসিসির টেস্ট ব‍্যাটিং-এর শীর্ষে কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্টিভ স্মিথ। বোলারদের মধ‍্যে ৮৬০ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দশে থাকা বাকি দুই বোলার হলেন যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।

৫) জয় দিয়েই কলকাতা লিগের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নৈহাটি স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা ৩-১ গোলে হারাল পাঠচক্রকে। বাগানের হয়ে গোল করলেন সুমিত রাঠি, এঙ্গসন সিং এবং টাইসন সিং।

আরও পড়ুন:Mohun Bagan: জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান, ৩-১ গোলে পরাস্ত পাঠচক্র

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...