Thursday, June 25, 2026

তৃণমূলের প্রচারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন “মা লক্ষ্মী”!

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রচারে মানুষের দুয়ারে হাজির স্বয়ং “মা লক্ষ্মী”! দরজা খুলতেই “মা লক্ষ্মী” বলে উঠছেন, “মা মমতা আমাকে তোদের দুয়ারে পাঠিয়েছেন। এই যে আমার হাতে ভাঁড় দেখছিস এ অফুরন্ত। কোনওদিন শূন‌্য হবে না। যতই নিবি ততই পাবি। তবে আমার ভাই-বোনেদের জোড়াফুলে ভোটটা দিবি। মা আমাকে বলে পাঠিয়েছেন।”

আরও পড়ুনঃ“প্রতীচী” থেকেই বিশ্বভারতীর পরিস্থিতি উদ্বেগজনক দাবি করলেন অমর্ত্য সেন

প্রথমে সকলে একটু ভিমড়ি খেলেও বিষয়টি বুঝে ওঠার পরই অনেকেই মজা পেলেন। কেউ কেউ তো আবার
হাসিমুখে “মা লক্ষ্মী”র হাত ধরে ঘরে নিয়ে গিয়ে বসালেন। তৃণমূলের এমন অভিনব প্রচার নজর কাড়ল পশ্চিম মেদিনীপুর ঘাটাল ব্লকের বীরসিংহ পঞ্চায়েতের রাধানগর ,নবগ্রাম, সিংহডাঙা, পাথরা গ্রামে।

বীরসিংহ গ্রামে মা লক্ষ্মীর বেশে ভোট প্রচার চললো তৃণমূলের। সঙ্গে ছিলেন গ্রামসভা, সমিতি ও জেলা পরিষদের প্রার্থীরা। শুধু বীরসিংহ গ্রাম নয়, ঘাটাল মহকুমার প্রায় সমস্ত গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারই হয়ে উঠছে তৃণমূলের ভোটপ্রচারের মূল হাতিয়ার। অন্যদিকে, বিজেপি সহ বিরোধীরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আগে অনেক টিপ্পনি করলেও, এখন আর বিরোধিতা করতে পারছে না। এই প্রকল্পের সুফল মেনে নিয়েছেন বিরোধীরাও।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...