Monday, April 13, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ল বাস! মর্মা.ন্তিক মৃ.ত্যু অন্তত ২৭ জনের

Date:

Share post:

ঝড়ের গতিতে ছুটছিল যাত্রীবোঝাই বাসটি। গতি কমানোর জন্য যাত্রীরা প্রায় আকুতিমিনতি করছিলেন চালককে। কিন্তু তাঁদের কথা কানেই তোলেননি তিনি। শেষে যা ঘটার তাই ঘটল। পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গেল বাসটি।ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে ২৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ১৭ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটে মেক্সিকোর দক্ষিণে অবস্থিত ওআক্সাকা শহরে।

আরও পড়ুনঃভোটের দিন কেমন থাকবে গ্রাম বাংলার আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

ইতিমধ্যেই বাসটির যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে বাসের সামনের অংশটি সম্পূর্ণ রূপে ভেঙেচুরে গিয়েছে। গভীর খাদে একদিকে কাত হয়ে পড়ে রয়েছে বাসটি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মেক্সিকোর একটি স্থানীয় পরিবহন সংস্থা ওই বাসটি চালায়। মঙ্গলবার রাতে মেক্সিকো সিটি থেকে ছেড়েছিল বাসটি, যাচ্ছিল স্যান্টিয়াগো দে ইয়োসোনদুয়ায়। বাসে মোট কতজন যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে কমপক্ষে ৬ জনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাসের অত্যন্ত দ্রুত গতির কারণেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এরপরই বাসটি পাহাড়ের রাস্তা থেকে ছিটকে ৮০ ফুট গভীর খাদে পড়ে যায়। সরাসরি মুখ থুবড়ে পড়ায়, বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...