Tuesday, March 24, 2026

দমদম থেকে উদ্ধার ১ কোটি ৩৬ লক্ষ টাকার সোনা! গ্রে.ফতার ২ পাচারকারী

Date:

Share post:

ফের শহর থেকে সোনা উদ্ধার! বৃহস্পতিবার দমদম এলাকায় তল্লাশি চালিয়ে এক কোটি ৩৬ লক্ষ টাকার সোনা উদ্ধার করল কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজ‌্যান্স।গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকেও।তাঁদের জেরা করা হচ্ছে।

আরও পড়ুনঃএমবাপের চিঠির পাল্টা পিএসজির, কী বললেন ক্লাব সভাপতি?

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কানহাইয়া কুমার ও মায়াঙ্ক নিগম। তাদের মধ্যে মায়াঙ্ক ভাড়া থাকত উত্তর শহরতলির মতিলাল কলোনি এলাকার রাজবাড়িতে। কানহাইয়া কুমার নামে যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। সেখান থেকেই মঙ্গলবার সে এসে পৌঁছয় মায়াঙ্কের ঠিকানায়। বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে সোনা পাচারকারীরা দমদমে নিয়ে এসেছিল বিপুল পরিমাণ সোনার বিস্কুট। সেগুলি কলকাতা থেকে উত্তরপ্রদেশে পাচার করার জন‌্য প্রস্তুতি নিয়েছিল ওই পাচারকারী চক্র।কিন্তু তার আগের গোয়েন্দাদের হাতে তা ধরা পড়ে যায়।
পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয় কুড়িটি সোনার বিস্কুট। ওই বিস্কুটগুলির ওজন ২ কিলো ৩৩২ গ্রাম ৯৭০ মিলিগ্রাম। সেগুলির দাম ১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮৬৯ টাকা। এই পাচারের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...