Saturday, June 20, 2026

ভোটের আগে বি.স্ফোরক করিম চৌধুরী, গুরুত্ব দিচ্ছে না তৃণমূল

Date:

Share post:

রাত পোহালেই পঞ্চায়েত ভোট। ঠিক তার কয়েক ঘন্টা আগে ফের বিস্ফোরক ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। “তৃণমূল এখন বেইমান দলে পরিণত হয়েছে”, মন্তব্য বিদ্রোহী আব্দুল করিম চৌধুরীর। ভোটে কেন্দ্রীয় বাহিনী না থাকলে অশান্তির আশঙ্কা প্রকাশ করে নিজের দলকেই নিশানা তৃণমূলের সঙ্গে নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করিম চৌধুরীর।

এর আগেও দলনেত্রীর নামে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে আবারও সুর চড়ালেন শাসকদলের এই বর্ষীয়ান বিধায়ক। তিনি বলেন, এই ভোটে ঠিক না থাকলে পরের ভোটে সমস্যায় পড়তে হবে পারে শাসকদলকে। আব্দুল করিমের কথায়, “২০১৮ সালের পঞ্চায়েতের সময় একটা আওয়াজ উঠে গেল, যা হয়েছে সব সন্ত্রাসের মাধ্যমে হয়েছে। মানুষ যাকে ভোট দিতে চেয়েছিল, দিতে পারেনি। অন্য পথে শাসকদল জিতেছে। তার প্রভাব পড়ল পরের ভোটে। ২০১৯ সালে লোকসভায় বিরোধীরা ২-৪টে আসন পেত। বাকিতে মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকতেন। অথচ বিজেপি ঢুকে পড়ল। কংগ্রেস পেল আসন।”

আরও পড়ুন- উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি ভাঙল সেতু! বি.পর্যস্ত জনজীবন

তবে আব্দুল করিম চৌধুরীর এই বক্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল।

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...