Saturday, June 20, 2026

বো.মা বাঁধতে গিয়ে বি.স্ফোরণ! মুর্শিদাবাদে আ.হত ২ কংগ্রেস কর্মী

Date:

Share post:

ফের বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ। বোমা বাঁধার সময় বিস্ফোরণে আঙুল উড়ে গেল দুই কংগ্রেস কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত কংগ্রেস কর্মীদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুনঃবিরোধীদের অক্সিজেন দিতে বিধি ভেঙে ভোটের ২৪ ঘন্টা আগে মুর্শিদাবাদে রাজ্যপাল, প্রতিবাদ তৃণমূলের

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের তোফাপুরের বাসিন্দা আবদুল লতিফ ও আফতারুল শেখ। আবদুল লতিফের দিদি তোফাপুরের কংগ্রেস প্রার্থী। অভিযোগ, বৃহস্পতিবার নির্বাচনে অশান্তি ছড়াতে গভীর রাতে তোফাপুরের একটি আমবাগানে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানেই ঘটে বিস্ফোরণ। গুরুতর জখম হন আবদুল লতিফ ও আফতারুল শেখ।রাতেই তাঁদের দু’জনকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।ঘটনাস্থল থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
এদিকে ভোটের আগের দিন বিরোধীদের অক্সিজেন জোগাতে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেলা ১২ টায় ডোমকল পৌঁছনোর কথা তাঁর। পরিদর্শন করবেন অশান্ত এলাকা। কথা বলবেন মৃতের পরিবারের সঙ্গে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...