Thursday, June 18, 2026

‘নাটক’ বিফলে! ভোটের দিন নিজের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

শুক্রবার সকালেই নাটক করে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। আর দিন গড়াতেই দেখা গেল নাটক করে লাভের লাভ কিছুই হল না। উল্টে হাইকোর্টের রায়ে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে মুখ পুড়ল দলবদলু বিরোধী দলনেতার। শুক্রবার হাইকোর্ট সাফ জানিয়ে দিল, ভোটের দিন অর্থাৎ শনিবার নন্দীগ্রামের বাইরে কোনওমতেই যেতে পারবেন না শুভেন্দু। এদিন সকালেই রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মহানাটক করতে চেয়েছিলেন শুভেন্দু। কিন্তু দিনের শেষে দেখা গেল সকাল থেকে লম্ফঝম্প করেও লাভের লাভ কিছুই হল না।

শুক্রবার শুভেন্দু অধিকারীর গতিবিধি নিয়ন্ত্রণ মামলার শুনানি হয় হাইকোর্টে। এদিন দুপুরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা ওঠে। শুভেন্দু রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগ করে মামলা করেন। তবে সব পক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন বিচারপতি সিনহা শুভেন্দুর আর্জি খারিজ করে দেন। কমিশনের নির্দেশ ছিল, নির্বাচনের দিন শুভেন্দু যেখানকার ভোটার সেখানেই তাঁকে থাকতে হবে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশ মেনে নিজের এলাকা ছেড়ে কোথাও যেতে পারবেন না শুভেন্দু। বিরোধী দলনেতা যেখানকার ভোটার সেখানেই ভোটের দিন থাকতে হবে। যেহেতু শুভেন্দু নন্দীগ্রামের ভোটার, ফলে সেখানেই থাকতে হবে তাঁকে। পাশাপাশি এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়, এই নিয়ম সব রাজনৈতিক নেতাদের জন্য বলবৎ থাকবে। সে কারণে শুধু শুভেন্দুই নয় সমস্ত রাজনৈতিক নেতাদের এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, সব রাজনৈতিক নেতাদের জন্য এটা প্রযোজ্য। প্রার্থী যেতে পারেন। কিন্তু অন্য কোনও রাজনৈতিক নেতা তাঁর এলাকার বাইরে ঘোরাঘুরি করতে পারবেন না। কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও একই নিয়ম। অন্যদিকে, শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, কাঁথি থানা নোটিস দিয়েছে উনি যেখানে ভোটার নন, সেখানে যেতে পারবেন না। বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। কোনও কর্মী মার খেলে তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। এরপরই বিচারপতি জানতে চান, কেন কাঁথি থানা এই নোটিশ দিল? উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, বেশিরভাগ সময়ই কাঁথিতে থাকেন শুভেন্দু। আর সেকারণেই কাঁথি থানার আইসি এই নোটিস দিয়েছেন। এরপরই বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশই বহাল থাকবে।

 

 

 

Related articles

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...