Thursday, June 18, 2026

প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে দুর্ঘ.টনায় মৃ.ত ৩

Date:

Share post:

রায়পুর সায়েন্স কলেজের (Science College, Raipur)মাঠে শুক্রবার প্রধানমন্ত্রীর (PM)সভায় যোগ দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃ.ত্যু হয়, গুরুতর আহত আরও ৬ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির (BJP) দুই মণ্ডল সভাপতি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানা যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)শোক প্রকাশ করলেও নরেন্দ্র মোদির (Narendra Modi)তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুক্রবার রায়পুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে ৪০ জন একটি বাসে চেপে রওনা দিয়েছিলেন । অম্বিকাপুর থেকে বাস ছাড়ার সময়েই প্রবল বৃষ্টি শুরু হয়। কিছুটা পথ এগোনোর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। গতি বেশি থাকায় এবং বৃষ্টিতে দৃশ্যমানতা কমে যাওয়ার ফলে দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাস। বাসের চালক আক্রম রাজা ও দুই বিজেপি সমর্থক ঘটনাস্থলেই মারা যান। লিলু গুপ্তা ও বিশ্বম্ভর যাদব নামে দুই বিজেপি নেতার অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পরে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

 

 

Related articles

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...

লক্ষ্মীবারে কলকাতায় কত হল সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর (Gold-Silver Price Today)। আন্তর্জাতিক...