Thursday, June 18, 2026

চলন্ত ফলকনামা এক্সপ্রেসে আ.গুন! আত.ঙ্কে লাফ যাত্রীদের

Date:

Share post:

চলন্ত ট্রেনে আগুন। শুক্রবার হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের (Howrah Sekendrabad Falaknama Express) এসি কামরায় আগুন (Fire )লাগার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেন সেকেন্দ্রাবাদ স্টেশনে (Sekendrabad) প্রবেশের আগেই অগ্নিকাণ্ড। আতঙ্কে চলন্ত ট্রেন থেকেই লাফ দিয়ে নেমে পড়তে বাধ্য হন যাত্রীরা।

রেলসূত্রে খবর সেকেন্দ্রাবাদ স্টেশনে প্রবেশের মিনিট খানেক মতো বাকি ছিল তখন। স্বাভাবিক ভাবেই গন্তব্য চলে আসায় যাত্রীরা নামার তোড়জোড় করছিলেন। আচমকাই এসি কম্পার্টমেন্ট থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেন তখনও ছুটছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। চেন টেনে গাড়ি দাঁড় করান যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। জোরকদমে আগুন নেভানোর কাজ চলছে। যাত্রীদের নিরাপদে কম্পার্টমেন্ট থেকে বাইরে আনা হয়েছে। হতাহতের কোনও খবর না থাকলেও আতঙ্কে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।। খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।

 

Related articles

মধ্যস্থতায় কুণাল, বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মমতাপন্থী ৫ বিধায়ক

নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই টার্গেট তৃণমূলের নেতা-প্রাক্তন মন্ত্রী-বিধায়ক। অভিযোগ প্রাক্তন শাসকদলের এই এই হয়রানি থামানো দরকার বলে...

শিল্প-শিক্ষা থেকে নারী সুরক্ষায় জোর, রাজ্যপালের ভাষণে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা

অষ্টাদশ বিধানসভা অধিবেশন শুরু হল রাজ্যপাল আর এন রবির (Governor RN Ravi) ভাষণের মধ্যে দিয়ে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায়...

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...