Thursday, June 18, 2026

বিশ্বকাপের পর ইডেনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মহারাজের

Date:

Share post:

ইডেনকে ফের ‘এক লাখি’ করে তোলার কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম‍্যাচ থেকে সেমিফাইনালের ম‍্যাচ পায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। আর এই টুর্নামেন্টের পর ইডেনে যাতে লক্ষাধিক মানুষ একসঙ্গে বসে খেলা দেখত পারেন, সেই ব‍্যবস্থা করার কথা জানালে সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” বিশ্বকাপের পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। আমরা খুশি। এটা প্রত্যাশিতই ছিল। আমি যখন সিএবিতে ছিলাম, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনাল হয় ইডেনে। পরে আরও একটি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। তবে দুর্ভাগ্যের যে, টুর্নামেন্টটাই শেষমেশ দেশের বাইরে চলে যায়।”

এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায় আরও বলেন,” আসলে স্টেডিয়ামের দর্শকাসনের বিষয়টি এই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইডেনের এত দর্শকাসন, এত ভালো মাঠ, পিচও এত ভালো। প্রায় প্রতি বছরই তো ইডেন সেরা মাঠের পুরস্কার পায়। আমরা স্থির করেছি বিশ্বকাপের পরেই ইডেনের দর্শকাসন বাড়িয়ে ১ লক্ষ করা হবে। তাড়াতাড়িই কাজ শুরু হয়ে যাবে।”

সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির সভাপতি থাকাকালীন আধুনিকতার ছোঁয়া লাগে ক্রিকেটের নন্দনকাননে। সিএবির পরিকাঠামো বদলনানোর কাজ চলে জোরকদমে। ক্লাবহাউস থেকে ড্রেসিংরুম, সব কিছুইতে আধুনিকতায় ছোঁয়া লাগে। তবে দর্শকাসন ৬৭ হাজারেই আটকে রয়েছে। বাকেট চেয়ারের ব্যবস্থা করার আগে পর্যন্ত ইডেনে এক লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারত। আর সেই ব‍্যবস্থা আবার ফিরিয়ে আনতে চান মহারাজ। তাই ইডেনকে ফের ‘এক লাখি’ করে তোলার কাজে নজর দেওয়া হবে বলে জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:সৌরভের রহস্যময় টুইট ঘিরে জল্পনা, মহারাজের জন্মদিনে বিশেষ চমক

 

 

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...