Tuesday, April 7, 2026

সৌরভের রহস্যময় টুইট ঘিরে জল্পনা, মহারাজের জন্মদিনে বিশেষ চমক

Date:

Share post:

আগামিকাল ৮ জুলাই। ৫১ বছর বয়সে পা দিতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর নিজের জন্মদিনে বিশেষ চমক দিতে চলেছেন মহারাজ। নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটা স্বয়ং জানালেন সৌরভ। লিখলেন, লিডিং উইথ…’। জানা যাবে ৮ জুলাই।

বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে একটি ডায়েরিতে লিখতে দেখা যায়। সেখানে লেখা, ‘লিডিং উইথ…’। সেই ছবির ক্যাপশনে মহারাজ লেখেন,” তোমরা চেয়েছিলে, তাই চলে এলাম। ৮ জুলাই, আমার জন্মদিনে একটি বিশেষ ঘোষণা করব। নজর রেখো।”

আর এই টুইটের পরই গুঞ্জন শুরু হয়। বিশেষ কি চমক দিতে চলেছেন মহারাজ। অনেকেই মনে করছেন রাজনীতি যোগ দিতে পারেন তিনি। আবার কেউ কেউ মনে করছেন কোন বিজ্ঞাপনের প্রচার হতে পারে। যদিও আসল রহস্য কি তা তো জানা যাবে ৮ জুলাই সৌরভের জন্মদিনের দিনই।

গতবছর নিজের জন্মদিন দারুণভাবে পালন করে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পরিবারের সঙ্গে লন্ডনে নিজের ৫০ তম জন্মদিন পালন করেছিলেন তিনি। এমনকি লন্ডনের রাস্তায় তাকে মেয়ে সানার সঙ্গে নাচতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...